Saturday, 10 January 2026

তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি




তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি
আজ শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়— ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে বিগত ২০১৮ সালের ৮ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সপ্তাহে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। দুই দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

দুপুরে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে শরীরে রোদের প্রখরতা লাগছে না। রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। হিমেল বাতাস আর কনকে শীতে অসহায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে ।

স্থানীয়রা জানান, তীব্র শীতের কারণে তারা কাজে যেতে পারছেন না। কনকনে শীতে ছিন্নমূল মানুষ যবুথবু হয়ে পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীদেন্দ্রনাথ রায় বলেন, আজ শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক আছে। কিন্তু কুয়াশার কারণে রোদের তাপ মাটিতে না পড়ায় শীতের প্রকোপ বাড়ছে।

No comments:

Post a Comment

যে অভ্যাসগুলো প্রকৃত জ্ঞানী মানুষে পরিণত করে

  প্রকৃত বুদ্ধিমত্তা মানুষের কথায় নয়, তার চরিত্র, ধৈর্য, আত্মসংযম, কৃতজ্ঞতা, উত্তম সঙ্গ, গোপনীয়তা রক্ষা এবং আল্লাহর প্রতি দৃঢ় আস্থার মধ্...