Friday, 27 February 2026

উত্তেজনার মধ্যে নাগরিকদের ইরান ছাড়তে বলল চীন


উত্তেজনার মধ্যে নাগরিকদের ইরান ছাড়তে বলল চীন

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইরান থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন।

শুক্রবার এক সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা জোরদার করে ‘যত দ্রুত সম্ভব’ দেশ ত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো ইরান ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থানরত নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথে স্থানান্তরে প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইসরাইলে অবস্থানরত চীনা নাগরিকদেরও উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, তাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্র ও নিরাপদ বহির্গমন পথ সম্পর্কে আগাম ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন যুক্তরাষ্ট্রও ইসরাইল থেকে অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের প্রত্যাহারের অনুমোদন দেয়। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুমকির মধ্যে অঞ্চলটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ জোরদার করছে ওয়াশিংটন। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইসরাইল উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।

ওমানের মধ্যস্থতায় ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার পরও উত্তেজনা প্রশমনের আশা অনিশ্চিত রয়ে গেছে।

No comments:

Post a Comment

সৌদি আরবে পৌঁছালেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে ...