Monday, 16 February 2026

সৌদিতে রমজানের চাঁদ দেখার আহ্বান, সতর্কতা দিল আমিরাত

 

সৌদিতে রমজানের চাঁদ দেখার আহ্বান, সতর্কতা দিল আমিরাত
ছবি: সংগৃহীত।


সৌদি আরবে মুসলমানদের আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের সরকারি হিজরি ক্যালেন্ডার (উম্ম আল-কুরা ক্যালেন্ডার) অনুযায়ী ওই দিনট ২৯শে শাবান।

এক বিবৃতিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে কাছের যেকোনো আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হবে অথবা সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানাতে হবে। এ ছাড়া যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তাদেরকে এ উদ্দেশ্যে গঠিত আঞ্চলিক কমিটিগুলোর সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে চাঁদ দেখার এই উদ্যোগকে পুণ্যের কাজ হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ এবং সমগ্র মুসলিম সমাজের উপকারে আসে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর অপেক্ষায় থাকা বাসিন্দাদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক সেন্টার সতর্ক করেছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা ‘চোখের জন্য বিপজ্জনক’ হতে পারে।

কেন্দ্রটির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণও ঘটবে। ফলে যথাযথ সুরক্ষা ছাড়া দূরবীন বা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকানো সাময়িক বা স্থায়ী দৃষ্টিহানির কারণ হতে পারে।

সূত্র: খালিজ টাইমস

No comments:

Post a Comment

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

আল্লাহ তায়ালা মুসলিমদের জন্য বিভিন্নভাবে বিশেষ নেয়ামত ও ফজিলত দান করেছেন। কখনো বিশেষ কোনো দিনকে, কখনো কোনো সময়কে, কখনো কোনো আমলকে এবং কখনো ক...