Wednesday, 4 February 2026

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি

 

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি


অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের অংশ কেটে সেটি নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভাস্কর্যটির কাটা পায়ের অংশ ঘটনাস্থলে পড়ে আছে এবং কেবল পায়ের তালু দুটি অবশিষ্ট রয়েছে। তবে এই চুরির সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। পুলিশ ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়েছে, কেউ যদি ব্রোঞ্জ বিক্রির জন্য নিয়ে আসে, তাহলে যেন সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হয়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সান্তোস কুমার জানান, চুরির ঘটনা ভবনের আংশিক সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং পরদিন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

উল্লেখ্য, ভাস্কর্যটি ২০২১ সালে স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। তবে স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভাস্কর্যটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলমান।

No comments:

Post a Comment

সপ্তম তারাবি: হিজরত, নুসরত ও জিহাদ

আজ সপ্তম তারাবিতে সূরা আনফাল (৪১-৭৫) এবং সূরা তাওবা (১-৯৩) আয়াত পর্যন্ত পড়া হবে। পারা হিসেবে আজ পড়া হবে দশম পারা। আজকের তারাবিতে পঠিতব্য অংশ...