Friday, 6 February 2026

ক্ষমা চাইলেন বিল গেটস

 

ক্ষমা চাইলেন বিল গেটস
ছবি: এনডিটিভি


কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত লাখো নথির নতুন একটি অংশ প্রকাশ করে। এসব নথিতে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ইমেইল যোগাযোগের তথ্য উঠে এসেছে।

ওই সব নথির মধ্যে রয়েছে একটি ড্রাফট ইমেইল। এতে এপস্টেইন লিখেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।

এ বিষয়ে ৯নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য অনুতপ্ত এবং আমি ক্ষমা চাই। ওই ইমেইল কখনো পাঠানোই হয়নি। ইমেইলটি মিথ্যা। আমি জানি না তার চিন্তাভাবনা কী ছিল। সে কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চাইছিল?’

একইভাবে গেটসের এক মুখপাত্রও বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নতুন করে প্রকাশিত নথিগুলো শুধু এটিই প্রমাণ করে যে, এপস্টেইন গেটসের সঙ্গে চলমান সম্পর্ক না থাকায় হতাশ ছিলেন এবং ফাঁদে ফেলা ও মানহানির জন্য চেষ্টা করেছিলেন।’

এদিকে, মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটসের সঙ্গে ২০২২১ সালে বিবাহবিচ্ছেদ হওয়া মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস জানান, এই নথিগুলো তার দাম্পত্য জীবনের খুবই বেদনাদায়ক সময়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। মেলিন্ডা বলেন, ‘যে প্রশ্নগুলো এখনো রয়ে গেছে।’

No comments:

Post a Comment

রমজানে পাপমুক্ত জীবনের অনুশীলন

ছবি: সংগৃহীত রমজান পুণ্য অর্জনের মাস। আমরা প্রত্যেকেই রমজানে বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদতে মনোনিবেশ করি। সাধ্যমতো সবাই চেষ্টা করি এ ম...