Saturday, 28 February 2026

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ চীনের

 

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ চীনের

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির কারণে বহিরাগত নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমন উল্লেখ করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেয় বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, বর্তমানে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করতে এবং দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আপাতত ইরানে ভ্রমণ এড়িয়ে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ জোরদার করার পদক্ষেপ নেয়। পাশাপাশি ইসরায়েল থেকে অ-জরুরি দূতাবাস কর্মীদের প্রস্থান অনুমোদন দেওয়া হয়।

এর আগের দিন ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়, যা সম্ভাব্য সংঘাত এড়ানোর শেষ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে তেহরান সতর্ক করে জানায়, কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ওয়াশিংটনকে ‘অতিরিক্ত দাবি’ প্রত্যাহার করতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথে দেশত্যাগে ইচ্ছুক নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

No comments:

Post a Comment

রমজানে পাপমুক্ত জীবনের অনুশীলন

ছবি: সংগৃহীত রমজান পুণ্য অর্জনের মাস। আমরা প্রত্যেকেই রমজানে বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদতে মনোনিবেশ করি। সাধ্যমতো সবাই চেষ্টা করি এ ম...