Thursday, 26 February 2026

ইরান আলোচনার মাঝেই ক্রিট ঘাঁটি ত্যাগ বৃহত্তম মার্কিন রণতরীর

 

ইরান আলোচনার মাঝেই ক্রিট ঘাঁটি ত্যাগ বৃহত্তম মার্কিন রণতরীর
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে সৌদা উপসাগর ত্যাগ করছে, ২৬শে ফেব্রুয়ারী, ২০২৬। ছবি: রয়টার্স।

ইরানের উপর চাপ সৃষ্টির জন্য পাঠানো বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বৃহস্পতিবার ভূমধ্যসাগরের ক্রিট নৌঘাঁটি ছেড়ে চলে গেছে বলে জানিয়েছেন এএফপির এক আলোকচিত্রী।

বৃহস্পতিবার সকালে জেনেভায় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা শুরু হওয়ার পরই এর নৌঘাঁটি ত্যাগ করল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।

জাহাজটি সোমবার থেকে ক্রিটের ইউএস নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি সউদা বে ঘাঁটিতে অবস্থান করছিল। এথেন্সে মার্কিন দূতাবাস রণতরির উপস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি বারবার তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরানের কর্মসূচি পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরিচালিত।

ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যে এক ডজনের বেশি যুদ্ধজাহাজ রয়েছে—একটি বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন, ৯টি ডেস্ট্রয়ার এবং আরো তিনটি যুদ্ধজাহাজ।

No comments:

Post a Comment

আল-আকসা মসজিদে উগ্র ইসরাইলি মন্ত্রীর হামলা, কাতারের নিন্দা

  ফিলিস্তিনের আল-আকসা মসজিদে উগ্র ডানপন্থী ইসরাইলি মন্ত্রীর হামলার নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়ে...