Saturday, 7 February 2026

শান্তি ও যুদ্ধ দুটির জন্যই প্রস্তুত ইরান: আরাগচি

 

শান্তি ও যুদ্ধ দুটির জন্যই প্রস্তুত ইরান: আরাগচি
ছবি: সংগৃহীত।


যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা কবে হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি, তবে ইরান শান্তি এবং যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকেদেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দুই পক্ষই দ্বিতীয় দফার আলোচনা করতে সম্মত হয়েছে। তবে আলোচনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবু তেহরান ও ওয়াশিংটন মনে করছে, এই আলোচনা দ্রুত হওয়া জরুরি।

আরাগচির মতে, ‘দ্রুত’ শব্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আলোচনা দীর্ঘায়িত হলে ইরানের কট্টরপন্থী গোষ্ঠী অথবা ওয়াশিংটনে ইসরাইল লবির প্রভাব এই প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে বলে উদ্বেগ রয়েছে।

আল জাজিরা আরবির সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নিয়ে তিনি বলেন, যুদ্ধের সম্ভাবনা সবসময়ই থাকে। তবে ইরান শান্তি ও যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত।

আঞ্চলিক দেশগুলোর জন্য আশ্বস্তকারী এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে ইরান ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করবে, আঞ্চলিক দেশগুলোকে নয়। তিনি বলেন, এই দুইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

এছাড়া তিনি দুই দেশের মধ্যকার আস্থার সংকটের বিষয়টিও আবারো তুলে ধরেন। আরাগচি বলেন, গত বছরের যুদ্ধের কারণে আস্থা গড়ে তুলতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

No comments:

Post a Comment

সময় এখন রমজান প্রস্তুতির

  যারা রমজানকে ভালোবাসেন, রমজান নিয়ে অনেক কিছু করতে চান, আলহামদুলিল্লাহ তারা রমজানের সুবাস পেতে শুরু করেছেন। যেমন একজন আম ব্যবসায়ী আমের সিজন...