Wednesday, 11 February 2026

যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার আহ্বান হামাসের

 

যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার আহ্বান হামাসের

যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, মিথ্যা অজুহাতে বেসামরিক বাড়িঘরে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে ইসরাইল। খবর মিডল ইস্ট মনিটরের।

কাসেম বলেন, ‘দলখদার বাহিনী মিথ্যা দাবিতে বেসামরিক লোকজনের বাড়িঘরে বোমা হামলা চালিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। উপত্যকায় শান্তি বজায় রাখার জন্য সকল মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে উপেক্ষা করে হামলা তীব্র করছে তেলআবিব। এরজন্য চুক্তি লঙ্ঘন বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করা প্রয়োজন।’

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজায় সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইল গত অক্টোবর থেকে এক হাজার ৬২০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে ৫৭৩ জন নিহত এবং হাজার ৫৫৩ জন আহত হয়েছেন।

No comments:

Post a Comment

২০ কোটি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

  জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, এ বছর ১৩০টিরও বেশি দেশের ২০ কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তার প্রয়োজন। ইউনিসেফের নির্বাহী বোর্ড...