দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো রমজান বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তা আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে। এর ফলে স্কুলে রমজানের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকেই। তবে নির্বাচিত সরকার নতুন সিদ্ধান্ত দিতে পারে আবার এই সিদ্ধান্তও বহাল রাখতে পারে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ছুটি তালিকা অনুযায়ীই হবে। স্কুল বন্ধ রাখার হাইকোর্টের রায়কে বাতিল করে দেয়া হয়েছে। ফলে আগের ছুটির তালিকাই বহাল থাকছে। রমজানে খোলা থাকবে। কোর্টের কোনো অর্ডারই আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা মেসেজ পেয়েছি আমাদের আইন শাখা থেকে। ৮ মার্চ থেকে স্কুলে ঈদের ছুটি শুরু হবে। তবে এখন কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তা নতুন সরকার নিতে পারবে।
এর আগে ২০২৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে। ছুটির তালিকায় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা, ঈদসহ কয়েকটি ছুটি রয়েছে। শুক্র ও শনিবারসহ সেখানে মোট ছুটি ১৯ দিন।
এদিকে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। এতে পুরো রমজান মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট।
পরে গতকাল সোমবার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত স্থগিতের আদেশ দেন।
No comments:
Post a Comment