Tuesday, 10 February 2026

কলম্বিয়ায় ভারি বৃষ্টিতে নিহত ১৩, ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি

 

কলম্বিয়ায় ভারি বৃষ্টিতে নিহত ১৩, ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি

কলম্বিয়ায় মৌসুমের এই সময়ে বিরল ও প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির কর্মকর্তারা রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় আবহাওয়া সংস্থা আইডিয়াম জানিয়েছে, উত্তর আমেরিকা থেকে দ্রুতগতিতে নেমে আসা একটি শীতল বায়ুপ্রবাহ কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে আঘাত হানায় গত মাসে স্বাভাবিক গড়ের তুলনায় বৃষ্টিপাত প্রায় ৬৪ শতাংশ বেড়েছে।

চলতি সপ্তাহে প্রাণহানির সবচেয়ে বড় ঘটনা ঘটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনো প্রদেশে। সেখানে ভূমিধসে সাতজনের মৃত্যু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে টানা ভারি বৃষ্টির ফলে একটি পাহাড়ি ঝিরি হঠাৎ ফুলে-ফেঁপে ওঠে। এর পরপরই ভূমিধসে কয়েকটি বসতবাড়ি কাদামাটির নিচে চাপা পড়ে।

ঘটনার পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ ও কাদা সরাচ্ছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশিতে কুকুরও কাজে লাগানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইউএনজিআরডি জানিয়েছিল দেশের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার প্রভাবে আরও ছয়জনের মৃত্যু হয়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কলম্বিয়ায় শুষ্ক ও বর্ষা মৌসুমের স্বাভাবিক ধারাবাহিকতা ভেঙে পড়ছে। গ্রীষ্মমণ্ডলীয় এই দেশে আলাদা করে ঋতু না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টি ও খরার তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।

No comments:

Post a Comment

ইসলামে ভোট প্রদানের গুরুদায়িত্ব

  আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচনে ভোটের নাগরিক অধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে পু...