Friday, 13 March 2026

হরমুজ প্রণালি কী, কেন গুরুত্বপূর্ণ?

 

হরমুজ প্রণালি কী, কেন গুরুত্বপূর্ণ?

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়।

প্রতি মাসে প্রায় তিন হাজার জাহাজ এই করিডোর দিয়ে যাতায়াত করে। কেবল ২০২৫ সালেই, প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালি দিয়ে যাতায়াত করেছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোর জন্য যথেষ্ট গভীর হওয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানির জন্য এই পথটি ব্যবহার করে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে অসংখ্য জাহাজ আক্রমণের শিকার হয়েছে বলে জানা গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা বৃহস্পতিবারও বলেছেন, এই প্রণালি "অবরোধ" কার্যক্রম চালিয়ে যাবে তারা।

যদিও ‘নিছক হতাশা থেকে’ ইরান হরমুজ প্রণালি অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এ প্রাণালি ঘিরে চলমান অচলাবস্থা মোকাবিলায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

No comments:

Post a Comment

আশুরা নিয়ে প্রচলিত ১১ ভুল ধারণা

  মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এর সঙ্গে জড়িয়ে আছে হজরত মুসা (আ.) ও বনি ইসরাইলের ফেরাউনের ক...