Tuesday, 17 March 2026

ইরাকে মার্কিন সেনা ও ইরানপন্থি গোষ্ঠীর সংঘাতে নিহত ৪

 

ইরাকে মার্কিন সেনা ও ইরানপন্থি গোষ্ঠীর সংঘাতে নিহত ৪
ছবি: সংগৃহীত


ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে একটি ইরানপন্থি গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।

এ ছাড়া বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে।

বাগদাদের জাদরিয়া এলাকায় এই প্রাণঘাতী হামলার কিছুক্ষণ আগেই মার্কিন দূতাবাস প্রাঙ্গণের কাছ থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আলজাজিরার তরফে যাচাইকৃত ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, মার্কিন দূতাবাসের কাছ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্যান্য ফুটেজে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশ কিছু ড্রোন মাঝপথে রুখে দিতে দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে দূতাবাসের ‘সি-র‍্যাম’ প্রতিরক্ষাব্যবস্থা অন্তত দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় যে আগুন ও ধোঁয়া দেখা গেছে, তা দূতাবাস প্রাঙ্গণের ভেতর থেকেই উঠছিল।

No comments:

Post a Comment

দাম্পত্যের মাধুর্য ফুটে উঠেছে কোরআনের যেসব আয়াতে

পবিত্র কোরআনে স্বামী-স্ত্রীর এই সম্পর্ককে ভালোবাসার বিশুদ্ধতম রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিয়ে যে কতটা গুরুত্বপূর্ণ ও সুন্দর সম্পর্ক, তা কো...