Friday, 6 March 2026

‘শান্তির প্রেসিডেন্ট’ ট্রাম্প যেসব দেশে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন


‘শান্তির প্রেসিডেন্ট’ ট্রাম্প যেসব দেশে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন
ছবি: সংগৃহীত

নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরলেও ক্ষমতায় থাকার সময় ৮টি ভিন্ন দেশে মার্কিন সামরিক হামলা বা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। খবর আলজাজিরার

সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে বৃহৎ আকারের সংঘাত ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার মেয়াদকালে যেসব দেশে সামরিক হামলা বা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে- ইরান, ইরাক, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেন, নাইজেরিয়া ও ভেনেজুয়েলা। কিছু প্রতিবেদনে আরো লিবিয়ার কথা উল্লেখ করা হয়েছে, ফলে মোট সংখ্যা ৮টি দেশ বলে ধরা হচ্ছে।

সাম্প্রতিক ইরান সংকটের পর এসব সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

No comments:

Post a Comment

কোরবানি : ইতিহাস থেকে শিক্ষা

  পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। (আবু দাউদ : ১১৩৪; নাসায়ি : ১৫৫৬) জিলহজ মাসের ১০ তারিখে সারা বিশ্বের মুসলমানরা ...