Monday, 2 March 2026

ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ কমপ্লেক্সে হামলার দাবি ইরানের

 

ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ কমপ্লেক্সে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবা (বির আস-সাব) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আলজাজিরা

ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, ইরানি হামলার ১১তম দফায় বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শহরটিতে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

পরে তাসনিম একটি ছবি প্রকাশ করে জানায়, সেটি বির আস-সাবে লক্ষ্যবস্তু করা একটি ভবনের চিত্র, যেখানে মাইক্রোসফটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে।

No comments:

Post a Comment

কোরবানির পশু নির্বাচনে কী কী বিষয়ে খেয়াল রাখবেন?

  ছবি: সংগৃহীত ঈদুল আজহা যতই ঘনিয়ে আসে, ততই মুসলিম সমাজে এক বিশেষ আবহ তৈরি হয়। বিশেষ করে ত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষ...