Saturday, 7 March 2026

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিম ধর্মীয় নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

শুক্রবার (৬ মার্চ) পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ধর্মীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আলেম-ওলামা, চিন্তাবিদ এবং বিশ্বের স্বাধীনতাকামী মুসলমানদের জন্য এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব। তারা উল্লেখ করেছেন, এই হামলা কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে লক্ষ্যবস্তু।

No comments:

Post a Comment

ডিভাইসমুক্ত হোক এবারের ইতিকাফ

রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সময়। গোটা মাসটাই আমলের মৌসুম তবে এই মাসের শেষ দশ দিন আরো গ...