Monday, 6 April 2026

আঞ্চলিক তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিল ইরাকি গোষ্ঠী


আঞ্চলিক তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিল ইরাকি গোষ্ঠী

ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহর নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র তার হুমকি বাস্তবায়ন করলে আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

ইরানের সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আবু হুসেন আল-হামিদাওয়ি বলেন, “তারা যদি জোর করে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করে, তাহলে কোনো তেল ও গ্যাস প্ল্যাটফর্ম বা স্থাপনা অবশিষ্ট থাকবে না।”

তিনি এই অঞ্চলে মার্কিন অবকাঠামোর প্রতি আরও ব্যাপক হুমকি দিয়ে বলেন: “ট্রাম্প ও তার সমর্থকদের জেনে রাখা উচিত যে, এই অঞ্চলে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোও আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু, এবং এ ব্যাপারে কোনো সীমারেখা নেই।”

তিনি আরও বলেন, “হয় সবার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, না হয় কেউই নিরাপত্তা পাবে না।”

No comments:

Post a Comment

সৌদি আরবে পৌঁছালেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে ...