Saturday, 4 April 2026

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত, কাঁপল ভারত-পাকিস্তানও

 

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত, কাঁপল ভারত-পাকিস্তানও

আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার রাতে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বাড়ি ধসে কমপক্ষে ৮ জন নিহত ও এক শিশু আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ১৭৭ কিলোমিটার (১১০ মাইল) গভীরে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা র‍ইয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের বিভিন্ন অংশ ছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ এবং ভারতের নয়াদিল্লি-তে কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.১ পরিমাপ করেছে। ইসলামাবাদ, পাঞ্জাবের কিছু এলাকা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান, আজাদ জম্মু-কাশ্মির এবং ভারত-শাসিত কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে।

আফগানিস্তান একটি দুর্গম পর্বতমালা বেষ্টিত দেশ, বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি। এই অঞ্চলে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হওয়ার কারণে প্রতি বছর প্রায় ৫৬০ জন মানুষ ভূমিকম্পে প্রাণ হারান। গত বছরের নভেম্বরে আঘাত হানা ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত ও শত শত বাড়ি ধ্বংস হয়। ২০২৫ সালের ৩১ আগস্ট পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন, যা সাম্প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে ধরা হয়।

No comments:

Post a Comment

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

আল্লাহ তায়ালা মুসলিমদের জন্য বিভিন্নভাবে বিশেষ নেয়ামত ও ফজিলত দান করেছেন। কখনো বিশেষ কোনো দিনকে, কখনো কোনো সময়কে, কখনো কোনো আমলকে এবং কখনো ক...