Monday, 20 April 2026

কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

 

কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে ইরান। দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপের প্রসঙ্গে বলেন, আলোচনা ও যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং অত্যাচারী ও অযৌক্তিক আচরণ করেছে।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধের মাধ্যমে উস্কানিমূলক ও অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখা যুদ্ধবিরতি সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি জাতিসংঘ সনদের পরিপন্থি।

এ বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে অবিশ্বাস কেবল বাড়িয়েই তুলছে। আর এটি এখন আগের চেয়েও বেশি প্রকাশ্য যে, যুক্তরাষ্ট্র তার পূর্ববর্তী ধারারই পুনরাবৃত্তি করতে এবং কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইছে।

পেজেশকিয়ান আরো বলেন যে, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের যেকোনো নতুন দুঃসাহসিকতার বিরুদ্ধে দেশের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে।

No comments:

Post a Comment

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

  বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা শুরু হবে। সে অনুযায়...