Monday, 20 April 2026

জাহাজে হামলায় পরিস্থিতি বদলে গেছে, দ্রুত উত্তেজনা বাড়ার আশঙ্কা


জাহাজে হামলায় পরিস্থিতি বদলে গেছে, দ্রুত উত্তেজনা বাড়ার আশঙ্কা
ছবি: সংগৃহীত।

ওমান সাগরে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আহমাদিয়ান। খবর আলজাজিরার।

আহমাদিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যেদিন অবরোধের ঘোষণা দেয়, সেদিন থেকেই ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তারা ইরানি পণ্যবাহী জাহাজের ওপর কোনো অবরোধের সীমা মানবেন না এবং তারা তাদের পূর্ববর্তী নীতি অনুযায়ীই কাজ করবেন।

তিনি আরো বলেন, এর আগে সতর্কতা থাকলেও ‘আজ রাতেই পরিস্থিতি বদলে গেছে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পণ্যবাহী জাহাজে হামলা বা ইরানি জাহাজ জব্দ করা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ইরানিদের একইরকমভাবে পাল্টা জবাব দেওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় থাকবে না।

আহমাদিয়ান আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই অবরোধকে “যুদ্ধের শামিল” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আর জাহাজ জব্দ করা এই সংঘাতকে আরো উসকে দেওয়ার মতো একটি পদক্ষেপ।

তিনি উল্লেখ করেন যে, ইরান এই যুদ্ধে জড়িয়ে পড়া এড়ানোর জন্য প্রস্তাব দিলেও, বর্তমান মার্কিন প্রশাসন আত্মসমর্পণ ও আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে।

No comments:

Post a Comment

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। গতকাল শনিবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আজ রোববার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এ...