Friday, 17 April 2026

শিগ্‌গিরই শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ: ট্রাম্প


শিগ্‌গিরই শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ: ট্রাম্প
ছবি: বার্তা সংস্থা এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগ্‌গির শেষ হবে। নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে। এই যুদ্ধ খুব শিগ্‌গির শেষ হবে।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সবকিছুতেই রাজি হয়েছে’।

এদিকে তিনি বলেছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। ট্রাম্প আরো বলেন, ‘শান্তি অর্জনের লক্ষ্যে যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন এ দুই নেতা।’

No comments:

Post a Comment

চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প

ইরানে আবারো সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেছেন, ওয়াশিংটন ‘আগামীকালই’ ইরান...