Friday, 22 May 2026

সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩ হাজার ১৮২ হজযাত্রী

 

সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩ হাজার ১৮২ হজযাত্রী

সৌদি আরবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৮৯টি হজ ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী পৌঁছেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন হজযাত্রী।





বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে। আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। তাদের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

No comments:

Post a Comment

যে অবস্থায় বদলি হজের বিধান প্রযোজ্য

  ছবি : সংগৃহীত বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতের একটি হজ। ইসলাম ধর্মের পাঁচটি মৌলিক ভিত্তির একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সামর্...