Thursday, 14 May 2026

ইরান ও তাইওয়ান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের দর কষাকষি

 

ইরান ও তাইওয়ান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের দর কষাকষি

ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের আলোচনায় নতুন মাত্রা যোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্বের সম্ভাব্য বৈঠকে পারস্পরিক স্বার্থ ও মতবিরোধের দীর্ঘ তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে ইরান সংকট।





মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চীনের আরো সক্রিয় ভূমিকা রাখা উচিত। তবে বিশ্লেষকদের মতে, এই সংকট সমাধানে সহায়তার বিনিময়ে বেইজিং ওয়াশিংটনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ছাড় চাইতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, চীন বিশেষ করে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আলোচনার কেন্দ্রে আনতে পারে। লন্ডনের সিটি সেন্ট জর্জস, ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক ইন্দরজিৎ পারমারের মতে, ইরানের ওপর প্রভাব খাটিয়ে হরমুজ প্রণালি খুলতে সহায়তা করার বদলে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতায় আরো স্পষ্ট অবস্থান দাবি করতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এখন শুধু আঞ্চলিক সংকট নয়; এটি যুক্তরাষ্ট্র-চীন ভূরাজনৈতিক প্রতিযোগিতার নতুন দরকষাকষির ক্ষেত্রেও পরিণত হতে পারে। ফলে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ শুধু তেহরান বা ওয়াশিংটনের সিদ্ধান্তেই নয়, বেইজিংয়ের কৌশলগত হিসাব-নিকাশের ওপরও নির্ভর করতে পারে।

সূত্র: আল জাজিরা

No comments:

Post a Comment

হৃদয়ের আলো তাহাজ্জুদ

তাহাজ্জুদ শব্দটি গভীর রাতের সঙ্গে গভীর সম্পর্ক রাখে। রাত গভীর হলেই তাহাজ্জুদের ওয়াক্ত হয়। হৃদয়ের আবেগ ঢেলে প্রেমপেয়ালা পরিপূর্ণ করার সময় হলো...