Friday, 8 May 2026

ইরানে আবারো মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি আইআরজিসির

 

ইরানে আবারো মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি আইআরজিসির
ফাইল ছবি

চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দুটি শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।





রয়টার্স ও আল-জাজিরার তথ্য অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলেও বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। মিনাব শহরের গভর্নর একটি সামুদ্রিক ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া বন্দর আব্বাস শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

দেশটির যৌথ সামরিক সদর দপ্তর বন্দর খামির এবং সিরিক শহরে হামলার কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি তেলের ট্যাঙ্কার। এই ঘটনা ইতোমধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে।

এর জবাবে ইরানের বিশেষায়িত বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা তিনটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানি সূত্রগুলো বর্তমানে পরিস্থিতি ‘স্বাভাবিক’ বলে দাবি করলেও এই উত্তেজনা কতক্ষণ নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে শঙ্কা বাড়ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন, হরমুজ প্রণালিতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো সফলভাবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

অন্যদিকে ইরান দাবি করেছে, সংঘর্ষে মার্কিন জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে।

পারস্য উপসাগরে দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

No comments:

Post a Comment

পিতলের পাতে খোদাই করা কোরআন এবার জনসম্মুখে

  তামা ও পিতলের পাতে খোদাই করা বিরল ও প্রাচীন একটি কোরআন শরীফ মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত জাদুঘরে প্রদর্শিত হচ্ছে । আঠারো শতকে...