
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ চলচ্চিত্রের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই বায়োপিকটি ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক কর্মজীবনের ওপর ভিত্তি করে নির্মিত।
চলচ্চিত্রের ওই দৃশ্যটিতে দেখা যায়, ট্রাম্পের পরামর্শদাতা রয় কোন তার ‘জেতার নিয়মাবলি’ বর্ণনা করছেন। যার মধ্যে রয়েছে-‘যাই ঘটুক না কেন, সর্বদা নিজের বিজয় দাবি করতে হবে এবং কখনোই পরাজয় স্বীকার করা যাবে না’ এবং সফল হতে হলে ‘যেকোনো মানুষের সঙ্গে যেকোনো কিছু করতে প্রস্তুত থাকতে হবে’।
ইরানের সরকারি কর্মকর্তা ও তাদের অনুসারী অ্যাকাউন্টগুলো থেকে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে যে ব্যাপক কটাক্ষ ও উপহাস করা হচ্ছে, বাঘাইয়ের এই পোস্টটি তারই অংশ। একই সঙ্গে ট্রাম্পের ব্যাপক সমালোচিত এবং দুর্বল পরিকল্পনার হামলার বিষয়টিকেও এই প্রচারণার মাধ্যমে উপহাস করা হচ্ছে।
এর আগেও নিজের বিভিন্ন মন্তব্যে সাহিত্যিক ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের উদাহরণ টেনেছেন ইসমাইল বাঘাই। বিশেষ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় মার্কিন নীতির সমালোচনা করে লেখা একটি কলামে তিনি মার্তিনিকের চিন্তাবিদ এইমে সেজায়ার এবং দ্বাদশ শতাব্দীর পারস্যের কবি ফরিদুদ্দিন আত্তারের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন।
সূত্র: আল-জাজিরা

No comments:
Post a Comment