Saturday, 23 May 2026

হরমুজ চালুতে ‘প্ল্যান বি’র কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 

হরমুজ চালুতে ‘প্ল্যান বি’র কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি পুনরায় চালুর ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা মোকাবিলায় বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



রুবিও বলেন, হরমুজ প্রণালিতে যদি কেউ গুলি চালায়, তাহলে আমাদের অবশ্যই একটি বিকল্প পরিকল্পনা থাকতে হবে।

ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদর্শ পরিস্থিতিতে তারা প্রণালিটি খুলে দেবে। তবে আমাদের ভাবতে হবে, যদি ইরান বলে না, আমরা হরমুজ প্রণালি খুলব না, তাহলে কী করা হবে?

তিনি আরো জানান, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোকে পদক্ষেপ নিতে হতে পারে। তবে এ বিষয়ে ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

একইসঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা নিয়েও মন্তব্য করেন রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা কঠিন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তার ভাষায়, কিছু অগ্রগতি হয়েছে, তবে আমরা এখনো কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাইনি। আশা করি পরিস্থিতির পরিবর্তন হবে, যদিও তা নাও হতে পারে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে রুবিওর এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

No comments:

Post a Comment

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

আল্লাহ তায়ালা মুসলিমদের জন্য বিভিন্নভাবে বিশেষ নেয়ামত ও ফজিলত দান করেছেন। কখনো বিশেষ কোনো দিনকে, কখনো কোনো সময়কে, কখনো কোনো আমলকে এবং কখনো ক...