Thursday, 7 May 2026

হরমুজ সংকটে হ্যাপাগ-লয়েডের সপ্তাহে ক্ষতি ৬ কোটি ডলার

হরমুজ সংকটে  হ্যাপাগ-লয়েডের সপ্তাহে ক্ষতি ৬ কোটি ডলার

ছবি : রয়টার্স

হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি ও বিমা খরচ বাবদ প্রতি সপ্তাহে প্রায় ৬ কোটি মার্কিন ডলার লোকসান গুনছে জার্মান শিপিং জায়ান্ট হ্যাপাগ-লয়েড।

কৌশলগত এই পানিপথটি ব্যবহারের ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় কোম্পানিটি এই ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।





হামবুর্গ-ভিত্তিক এই শিপিং কোম্পানিটি জানায়, ইরানি ড্রোন ও ছোট নৌকার হামলার হুমকির কারণে বিমা খরচ আকাশচুম্বী হয়েছে।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদ বন্দর বা স্থলপথে পরিবহনের বিকল্প ব্যবস্থাগুলো সীমিত এবং তা এই অঞ্চলের নিয়মিত সামুদ্রিক রুটের সম্পূর্ণ বিকল্প হতে পারে না।

ইরান দাবি করেছে , প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অধীনে একটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইরানি উপকূলের কাছাকাছি দিয়ে যাতায়াত, ক্রু ও কার্গোর তথ্য প্রদান এবং কিছু ক্ষেত্রে অর্থ প্রদান।

তবে আইআরজিসি-কে অর্থ প্রদান করলে তা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। এএফপি জানায়, শিপিং কোম্পানিগুলো এখন এক উভয় সংকটে পড়েছে, হয় তাদের অতিরিক্ত খরচের কারণে মিলিয়ন মিলিয়ন ডলার লোকসান দিতে হবে, অথবা নিরাপদ যাতায়াতের জন্য ইরানি কর্তৃপক্ষকে অর্থ দিয়ে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হবে।

সূত্র: আলজাজিরা

No comments:

Post a Comment

ভূমিকম্প ও অপমৃত্যু থেকে বাঁচার দোয়া

বৃহস্পতিবার ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে। বহু হতাহতের খবর ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে। যেকোনো সময় বাংল...