Saturday, 6 June 2026

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

 

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইসরাইলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এই স্থানে পৌঁছাতে শুরু করেন। ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা পূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। কঠোর নিরাপত্তা ও বাধা অতিক্রম করেও অনেকে সেখানে পৌঁছান।





গত তিন বছর ধরে, পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরাইল। ফলে অনেকেই সরাসরি মসজিদে প্রবেশ করতে পারেন না।

এর ফলে মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের অভিযোগও উঠছে।

No comments:

Post a Comment

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

আল্লাহ তায়ালা মুসলিমদের জন্য বিভিন্নভাবে বিশেষ নেয়ামত ও ফজিলত দান করেছেন। কখনো বিশেষ কোনো দিনকে, কখনো কোনো সময়কে, কখনো কোনো আমলকে এবং কখনো ক...