Tuesday, 30 June 2026

যেভাবেই হোক ইরান যুদ্ধ থেকে বের হতে চান ট্রাম্প

 

যেভাবেই হোক ইরান যুদ্ধ থেকে বের হতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। ওভাল অফিসের সেই মুহূর্তে একটি বাক্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যেভাবেই হোক ইরান যুদ্ধ থেকে বের হতে চান তিনি।

সেখানে তিনি বলেন, ‘সেভ আমেরিকা ভোটিং অ্যাক্ট’ ছাড়া অন্য সবকিছুই এতটুকু বলে অনেক বড় হাই তোলেন।





‘সেভ আমেরিকা ভোটিং অ্যাক্ট’ এই আইনটি পাসের জন্য বেশ কিছু সময় ধরে জোর চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প।

স্পষ্টতই ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু করতে চান।

জানা গেছে, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ মঙ্গলবার দোহায় অপর একটি আলোচনাকারী দলের সঙ্গে থাকবেন। তারা সম্ভবত দু’পক্ষের মধ্যে চলা লড়াইয়ের অবসান আশা করছেন। উভয় পক্ষই এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল। তবে বর্তমানে সেই হামলাগুলো বন্ধ রয়েছে।

মধ্যস্থতাকারীদের মধ্যেও কিছুটা হতাশা দেখা দিয়েছে। তারা ভেবেছিলেন দু’পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পেরেছেন। তবে এই ঘটনা মনে করিয়ে দেয়, এই প্রক্রিয়াগুলো কতটা কঠিন।

ট্রাম্প বলেছেন, তিনি বৈঠক করতে চান। তার দাবি, ইরানিরাও বৈঠক করতে চায়। কিন্তু ইরানিরা এই দাবি অস্বীকার করছে। তাই আসলে কী ঘটছে, তা আলোচনার কক্ষে উপস্থিত না থাকা পর্যন্ত নিশ্চিতভাবে জানা যাবে না।

তবে এটি স্পষ্ট যে, ট্রাম্প এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান। তার ভাষায়, অন্য সবকিছুই ক্লান্তিকর।

সূত্র: আল-জাজিরা

No comments:

Post a Comment

ভূমিকম্প ও অপমৃত্যু থেকে বাঁচার দোয়া

বৃহস্পতিবার ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে। বহু হতাহতের খবর ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে। যেকোনো সময় বাংল...