Thursday, 25 June 2026

যেসব খেলাধুলায় উৎসাহ দেয় ইসলাম

 

যেসব খেলাধুলায় উৎসাহ দেয় ইসলাম

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এতে সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। মানুষের আত্মিক ও শারীরিক সুস্থতার প্রতিও ইসলামে গুরুত্ব রয়েছে।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শে আমরা এমন কিছু খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণের দৃষ্টান্ত দেখতে পাই, যা আজও সবার জন্য অনুসরণীয়। ইসলাম ৬ খেলাধুলায় উৎসাহ দেয়।





তীরন্দাজি

তীরন্দাজি ছিল ইসলামের শুরুর যুগে গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ। রসুলুল্লাহ (সা.) তীর নিক্ষেপ শেখাকে উৎসাহ দিয়েছেন এবং এটিকে মর্যাদাপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, অর্থ: তোমরা তীর নিক্ষেপ করো এবং অশ্বারোহণ করো; তবে তোমাদের তীর নিক্ষেপ করাই আমার কাছে বেশি প্রিয়। (মুসলিম ১৯১৮)

ঘোড়দৌড়

ঘোড়া ছিল সে যুগের প্রধান বাহন এবং যুদ্ধ প্রস্তুতির অন্যতম মাধ্যম। রসুলুল্লাহ (সা.) নিজে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। হাদিসে এসেছে, অর্থ: হজরত আবদুল্লাহ ইবন ওমর (রা.) বলেন, রসুলুল্লাহ (সা.) ঘোড়াগুলোর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। (বুখারি ২৮৭০)

সাঁতার শিক্ষা

সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা। ইসলাম মানুষের উপকারী জ্ঞান ও প্রশিক্ষণ অর্জনে উৎসাহ দেয়। রসুলুল্লাহ (সা.) বলেছেন, অর্থ: আল্লাহর স্মরণবিহীন সব কিছুই অনর্থক, তবে চারটি বিষয় ব্যতীত... তার মধ্যে রয়েছে সাঁতার শিক্ষা। (নাসাঈ ৮৯৪০)

দৌড় প্রতিযোগিতা

রসুলুল্লাহ (সা.) পরিবারে আনন্দ ও সৌহার্দ্য সৃষ্টির জন্য বৈধ বিনোদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। হাদিসে পাকে এসেছে, হজরত আয়েশা (রা.) বলেন, অর্থ: রসুলুল্লাহ (সা.) আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, তখন আমি তাঁকে হারিয়ে দিয়েছিলাম। (আবু দাউদ ২৫৭৮)

মল্লযুদ্ধ

কুস্তি শক্তি, সহনশীলতা ও আত্মরক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। সীরাতগ্রন্থে বর্ণিত আছে যে, নবীজি (সা.) মক্কার প্রসিদ্ধ মল্লযোদ্ধা রুকানাকে কুস্তিতে পরাজিত করেছিলেন। এ ঘটনা প্রমাণ করে যে, একজন মুমিনের শারীরিক শক্তিও গুরুত্বপূর্ণ সম্পদ। রসুলুল্লাহ (সা.) বলেছেন, অর্থ: শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। (মুসলিম ২৬৬৪)

লক্ষ্যভেদ

যে সকল খেলাধুলা মানুষের দক্ষতা, মনোযোগ ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি করে, ইসলাম সেগুলোকে উৎসাহিত করেছে। ঘোড়া প্রশিক্ষণ, লক্ষ্যভেদ এবং যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন অনুশীলন এ শ্রেণির অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে, অর্থ: নিশ্চয়ই আল্লাহ একটি তীরের মাধ্যমে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন-- তীর প্রস্তুতকারী, তীর নিক্ষেপকারী এবং যে তাকে সহযোগিতা করে। তিরমিজি ১৬৩৭)

No comments:

Post a Comment

৩০ জুন ঐতিহ্যবাহী উৎসব কাবা শরিফ ধোয়া

  পবিত্র কাবা শরিফ ধৌতকরণের ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ জুন । প্রতি বছরের মতো এবারও  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পবি...