Saturday, 6 June 2026

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

 

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব গোষ্ঠী ও ওআইসির সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ নিন্দা জানায় আমিরাত।

এ বিষয়ে সামাজিকমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের মিশন। পোস্টে বলা হয়, ‘পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ঐতিহাসিক, আইনি এবং জনতাত্ত্বিক চরিত্র পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।’





এতে আরো বলা হয়, ‘এই ধরনের কর্মকাণ্ড অস্থিরতাকে উস্কে দেয় এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করে।’

সূত্র: আল জাজিরা

No comments:

Post a Comment

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

আল্লাহ তায়ালা মুসলিমদের জন্য বিভিন্নভাবে বিশেষ নেয়ামত ও ফজিলত দান করেছেন। কখনো বিশেষ কোনো দিনকে, কখনো কোনো সময়কে, কখনো কোনো আমলকে এবং কখনো ক...