Monday, 27 July 2026

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, যেসব দেশের নাগরিক বেশি



সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১৪,৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়।

গালফ নিউজের প্রতিবেদনে আরো বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইনের ৭,৪৩৭ জন, সীমান্ত সুরক্ষা আইনের ৩,৯৯১ জন এবং শ্রম আইনের ৩,৫৪২ জন অপরাধী রয়েছেন।





এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরব ঢোকার সময় আরো ১,৬২৬ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার সময় ধরা পড়েছেন ৩৩ জন এবং আইন লঙ্ঘনকারীদের সাহায্য বা আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ১৮ জন।

বর্তমানে ৩০ হাজারেরও বেশি অপরাধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং এর মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের সাহায্য করলে ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সাধারণ মানুষকেও এ ধরনের অপরাধ দেখলে পুলিশকে গোপনে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

No comments:

Post a Comment

আজ থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

আজ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যে আগামী বছর হজে গ...