Thursday, 23 July 2026

সৌদির দুই জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

 


লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারকে লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়।

বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, সমন্বিত এই হামলায় দুটি জাহাজেই আগুন ধরে যায়।





হামলার দায় স্বীকার করে হুতিরা জানায়, গত ১২ বছর ধরে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর সৌদি আরব যে অন্যায্য অবরোধ জারি রেখেছে, এটি তারই পাল্টা জবাব। এখন থেকে সৌদি আরবের ওপরও একইভাবে নৌ-অবরোধ আরোপ করা হয়েছে।

চলতি সপ্তাহেই সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল হুতি বিদ্রোহীরা। সে সময় তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালি দিয়ে সৌদির কোনো জাহাজকে আসা-যাওয়া করতে দেওয়া হবে না। এই পথ ব্যবহারের চেষ্টা করলেই কঠোর হামলার মুখোমুখি হতে হবে।

এদিকে দুটি জাহাজে হামলার হুতি দাবি করলেও সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) ভিন্ন তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটে এবং এতে আগুন ধরে যায়। তবে ওই জাহাজের ক্রুদের হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি তারা।

No comments:

Post a Comment

চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প

ইরানে আবারো সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেছেন, ওয়াশিংটন ‘আগামীকালই’ ইরান...