Saturday, 18 July 2026

মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, মুসল্লিরা পাবেন যেসব সুবিধা

মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, মুসল্লিরা পাবেন যেসব সুবিধা

পবিত্র কাবায় হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির এ উদ্যোগের ফলে তীর্থযাত্রীদের দুর্ভোগ আরো কমবে। যেকোনো মুহূর্তে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত এলাকায় ভিড়ের সর্বশেষ তথ্য জানা যাবে।

শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।





প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা ভিড়ের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তাওয়াফ ও সায়ী করার জন্য তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কিউআর কোডের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরো সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে। ফলে তীর্থযাত্রীরা আরো স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণও আরো কার্যকর হবে।

No comments:

Post a Comment

মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, মুসল্লিরা পাবেন যেসব সুবিধা

পবিত্র কাবায় হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির এ উদ্যোগের ফলে তীর্থযাত্রীদের দুর...